উপকরণ
কাঁচকি মাছের শুঁটকি ১০০ গ্রাম, লেবুপাতা ২টি, পেঁয়াজকুচি ২০টি, কোরানো নারকেল (আধা বাটা) ১ কাপ, কাঁচা মরিচ ৫টি, হলুদগুঁড়া সিকি চা-চামচ, তেঁতুল (বিচি ছাড়া) ১ চা-চামচ, জিরা আধা চা-চামচ, শুকনা মরিচ ৬টি, রসুন ৬ কোয়া, লবণ সিকি চা-চামচ ও তেল সিকি কাপ।
প্রণালি
তেল, অর্ধেক পেঁয়াজকুচি, লেবুপাতা, ৩টি শুকনা মরিচ এবং নারকেল ছাড়া বাকি উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন অথবা পাটায় পিষে নিন। একটি মাটির হাঁড়িতে নারকেলবাটা, শুঁটকি মাছ ও মসলার মিশ্রণ দিয়ে মেখে নিন। সামান্য পানি দিয়ে মাখাতে হবে। এবার হাঁড়িটি চুলায় চাপিয়ে দিন। ঢেকে ১০ মিনিট রান্না করুন। একবার নেড়ে পুনরায় ঢেকে দিন। তারপর চুলা থেকে নামিয়ে ঢাকনা খুলে রাখুন। কড়াইয়ে তেল গরম করে তাতে এক চিমটি কালো সরিষার ফোড়ন দিয়ে বাকি পেঁয়াজকুচি, লেবুপাতা ও শুকনা মরিচের ফোড়ন দিন। পেঁয়াজ সোনালি রং হয়ে এলে শুঁটকির হাঁড়িতে ফোড়নের মিশ্রণ ঢেলে মিশিয়ে নিন। অল্প আঁচে ২-৩ মিনিট চুলায় রেখে নামান।

















