উপকরণ
– লাউপাতা ৩/৪টা,
– ছুড়ি শুটকি ১ কাপ,
– রসুন কুচি ১/২ কাপ,
– শুকনা মরিচ ৩/৪ টা,
– লবণ পরিমানমতো।
প্রণালী
ছুরি শুটকি মাছ ভালো ভাবে ধুয়ে কেটে ছোট করে নিতে হবে। এবার তাওয়ায় ভেজে নিন। লাউ পাতা গরম পানিতে ৩/৪ মিনিট ভাপিয়ে নিয়ে পানি চিপে ফেলুন।
আবার প্যানে হালকা তেলে ভেজে নিন। রসুন ও শুকনা মরিচ ভেজে নিন।

এখন সব উপকরণ একসাথে পাটায় বেটে নিন। পরিমানমতো লবণ দিন। তৈরি মজার লাউ পাতার ছুরি শুটকি ভর্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে