উপকরণ
লইট্টা শুঁটকি ২৫০ গ্রাম, চ্যাপা শুঁটকি ২৫০ গ্রাম, হলুদ গুঁড়া সিকি চামচ, কাঁচা মরিচ ৪টি, রসুন কোয়া সিকি কাপ, ধনেপাতা কুচি আধা কাপ, লবণ আধা চা চামচ, সরিষার তেল সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. দুই ধরনের শুঁটকি ভালো করে টেলে নিন।
২. এবার ভালো করে পরিষ্কার করে গরম পানি, হলুদ দিয়ে সিদ্ধ করে রাখুন।
৩. সিদ্ধ শুঁটকি থেকে কাঁটা বেছে আলাদা করুন।
৪. চুলায় তাওয়া গরম করে বাকি সব উপকরণ একসঙ্গে টেলে নিন।
৫. এবার শিল-পাটায় মিহি করে বেটে পরিবেশন করুন।

















