উপকরণ
ছোট ট্যাংরা মাছ শুঁটকি ১০০ গ্রাম, লাউশাক ১ আঁটি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৪টি, লবণ আধা চা চামচ, তেল ৪ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. শুঁটকি ও শাক ভালো করে ধুয়ে নিন।
২. কড়াইয়ে তেল দিয়ে সব মসলা কষিয়ে শুঁটকি দিয়ে ভালো করে নেড়ে ২ কাপ পানি দিন।
৩. পানি ফুটে উঠলে শাক দিন। শাক সিদ্ধ হলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

















