উপকরণ

চিংড়ির শুঁটকি ২৫০ গ্রাম,  গোল বেগুন ১টি, আলু মাঝারি আকারের ৪ পিস, রসুন কুচি সিকি কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচের বাটা ১ চা চামচ, তেল সিকি কাপ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.  চিংড়ি শুঁটকি তাওয়ায় টেলে গরম পানিতে সুন্দর করে ধুয়ে ১০ মিনিটের মতো চুলায় সিদ্ধ করে নিন।

২.  বেগুন ও আলু ছোট ছোট কিউব করে কাটুন।

৩.  কড়াইয়ে তেল গরম করে রসুন কুচি ও পেঁয়াজ কুচি হালকা ভাজুন। পেঁয়াজ ও রসুন নরম হলে তাতে সিদ্ধ করা শুঁটকি দিয়ে আরো ভাজুন।

৪.  ২ মিনিট ভাজার পর তাতে সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে কষিয়ে নিন।

৫.  এবার সিকি কাপ পানি দিন। এরপর টুকরা করা আলু দিন। অল্প আঁচে আলু সিদ্ধ করুন। আলু সিদ্ধ হলে তাতে বেগুন দিয়ে আরো কিছুক্ষণ সিদ্ধ করুন। ঝোল শুকিয়ে মাখা মাখা করে নামিয়ে পরিবেশন করুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে