রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের কাবাব প্রায়ই খেয়ে থাকি আমরা। তবে খেয়েছেন কী নোনা ইলিশ কাবাব। অতিথি আপ্যায়নে বিকালের নাশতায় জন্য ঘরেই তৈরি করুন নোনা ইলিশ কাবাব। খেয়ে দেখতে পারেন ভিন্ন স্বাদের এই কাবাবটি।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন নোনা ইলিশ কাবাব।
উপকরণ :
– নোনা ইলিশ বড় এক পিস
– মসুর ডাল ১/৩ কাপ
– পেঁয়াজ, রসুন বাটা দুই চা চামচ
– হলুদ গুঁড়া এক চা চামচ
– মরিচ গুঁড়া এক চা চামচ
– ধনেপাতা কুচি এক চা চামচ
– সয়াবিন তেল পরিমাণমতো
– লবণ স্বাদমতো
– কাঁচামরিচ/ বোম্বাই মরিচ বাটা বা মিহি কুচি পরিমাণমতো
– আস্ত জিরা, ভাজা জিরার গুঁড়া পরিমাণমতো
প্রণালী : প্রথমে নোনা ইলিশ সারা রাত ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর গরম তেলে এপিঠ-ওপিঠ করে ভেজে কাটা বেছে নিন। মসুর ডাল ঘণ্টাখানেক ভিজিয়ে রাখার পর মাছ, ডাল, পেঁয়াজ, রসুন, মরিচসহ একসঙ্গে মিশিয়ে বেটে/ব্লেন্ড করে নিন।
এবার ভাজা জিরা গুঁড়া, ধনেপাতা কুচি, আস্ত জিরা যোগ করে মেখে নিয়ে কাবাবের আকারে বানিয়ে ডুবো তেলে ভেজে নিন। এবার পরিবেশন করুন পরিবারের সবাইকে।
সূত্র : গুগল

















