উপকরণ
নোনা ইলিশ ৪-৫ টুকরো, ছোট বেগুন আধা কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ৫-৬টি, হলুদের গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ।

প্রণালী
নোনা ইলিশ রান্না করার ১ ঘণ্টা আগে পানিতে ভিজিয়ে রেখে কুসুম গরম পানিতে ভালো করে ধুয়ে নিন। এবার ছোট ছোট টুকরা করে কেটে নিন।

বেগুন কেটে একটু লবণ ও হলুদ মেখে ডুবোতেলে ভেজে তুলুন।

তেলে গরম হলে পেঁয়াজ দিন, পেঁয়াজ নরম হলে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ ভুনে ১ কাপ পানি দিন। ফুটে উঠলে বেগুন ভাজা দিয়ে দিন। সব শেষে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে তেল ওপরে উঠলে, নামিয়ে নিন।

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে