যা যা লাগবেঃ
নোনা ইলিশের পিস- ২ টি
পিয়াজ কুচি- ১.৫ কাপ
রসুন মোটা কুচি- ৫/৬ কোয়া
শুকনো মরিচ- ৭/৮ টি
লবণ- প্রয়োজন হলে সামান্য
সয়াবিন তেল- ১/২ কাপ
গুড়া মরিচ- ১ চা চামচ
হলুদ- সামান্য।
যেভাবে করবেনঃ
নোনা ইলিশ মাছের টুকরো গরম পানিতে ৫ মিনিট ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে নিন। বারবার ধুয়ে নেবেন যাতে লবণ কমে যায়। প্যানে অল্প তেল গরম করে শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিন। ঐ তেলেই মাছগুলো অল্প আঁচে হালকা বাদামী করে ভেজে উঠান। প্যানে বাকি তেল দিয়ে পিয়াজ কুচি দিন। গুড়া মরিচ ও হলুদ দিয়ে নাড়ুন। পিয়াজ হাল্কা লালচে হলে নামিয়ে নিন। এবার ইলিশ টুকরো গুলোর কাটা বেছে ভাল করে চটকে নিন। ভাজা পিয়াজ ও শুকনা মরিচ দিয়ে ভালমত মাখিয়ে নিন।চেখে দেখে তবেই প্রয়োজনে লবণ দিন। ব্যাস হয়ে গেল নোনা ইলিশ ভর্তা।

















