বাংলাদেশী বাঙ্গালী নারীদের একটা পছন্দের খাবার হচ্ছে শুঁটকী! আমি এখনো এমন কোন নারী পাই নাই যিনি শুঁটকী পছন্দ করেন না (সার্ভে না করেই বলে দিলাম)! যাই হোক, আমি নিজেও শুঁটকী পছন্দ করি কারন খেতে মজা লাগে! হালকা একটু ঝাল ঝাল করে রান্না করলে আমি চারটে ভাত বেশী খাই!

চলুন, কথা না বাড়িয়ে আজ আরো একটা শুঁটকী মাছ রান্না দেখি, এটা সামুদ্রিক ছুরি শুঁটকী, মাছ গুলো অনেক লম্বা হয়, শক্ত মাছ। তবে এটা ছেঁচে রান্না করা হয়েছে বলে কিছুটা ভিন্নতা আছে। চলুন, দেখে ফেলি।

উপকরনঃ
– ছুরি শুঁটকীঃ ২৫০/৩০০ গ্রাম (টুকরা ছোট বা আপনার ইচ্ছা মত করে নিতে পারেন, পরে ছেঁচে নেয়া হবে)
– পেঁয়াজ কুঁচিঃ মাঝারি তিনটে
– রসূনঃ বাটা, চার টেবিল চামচ
– হলুদ গুড়া বা বাটাঃ ১ চা চামচের কম
– মরিচ গুড়া বা বাটাঃ ১ চা চামচ (বুঝে শুনে, ঝাল পরিমিত হওয়া জরুরী)
– কাঁচা মরিচঃ ৫/৬ টা (ঝাল বুঝে, দুই দফায়)
– লবনঃ পরিমান মত
– তেলঃ সয়াবিন তেল হাফ কাপের চেয়ে কম (শুঁটকীতে একটু তেল বেশি হলে ভাল হয়, আপনার ইচ্ছা, তবে আমি কম তেল পছন্দ করি কিন্তু দিতে বেশী পড়ে যায়!)
– পানিঃ পরিমান মত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে