বাসা-বাড়ি কিংবা রেস্তোরাঁয় ভর্তার আবেদনে কমতি নাই।

উপকরণ:

চ্যাপা শুটকি ৫,৬টি (মাথা ফেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে)। পেঁয়াজ মোটা কুচি করা ১ কাপ। রসুন কোঁয়া আধা কাপ। শুকনা মরিচ ৮টি বা ঝাল বুঝে। সরিষার তেল ২ টেবিল-চামচ। ধনেপাতা পরিমাণ মতো।

পদ্ধতি:

প্যানে তেল দিয়ে গরম করে একটু লবণ মাখিয়ে শুটকি দিন। দুই মিনিট ভেজে পেঁয়াজ রসুন ও মরিচ দিন।

পেঁয়াজ নরম হয়ে ভাজা ভাজা হলে নামিয়ে ঠাণ্ডা করে ধনেপাতা দিয়ে পাটায় বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে