উপকরণ :
১. চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম
২. আলু কুচি ২ কাপ
৩. পেঁয়াজ কুচি ১ কাপ
৪. রসুন বাটা ২ টেবিল চামচ
৫. মরিচ বাটা ৩ টেবিল চামচ
৬. হলুদ বাটা ১ চা চামচ,৭. আদা বাটা আধা টেবিল চামচ
৮. ধনিয়াপাতা কুচি আধা কাপ
৯. ফিশসস ১ টেবিল চামচ
১০. তেল আধা কাপ
১১. লবণ ১ চা চামচ
১২. লাউ বা কুমড়াপাতা ১৫টি।
প্রণালি :
> শুঁটকি ধুয়ে বেটে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি নরম করে ভেজে ধনিয়াপাতা ও লাউপাতা ছাড়া সব উপকরণ দিয়ে ভুনে নিন। এবার ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। ঠাণ্ডা করুন। পাতার মধ্যে পরিমাণমতো শুঁটকির পুর দিয়ে মুড়ে টুথপিক দিয়ে আটকে দিন। ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে গরম হলে ভেজে নিন। ২ পিঠ ভালোভাবে ভাজুন।

















