উপকরণ:

কুমড়া পাতা ১০ পিস। নোনা ইলিশ ৫ টুকরা (২৫০) গ্রাম। পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ। পেঁয়াজ বাটা ১ টে. চামচ। রসুন বাটা ১ চা. চমচ। আদা বাটা আধা চা চামচ। ৭ লাল মরিচ ১ চা. চামচ। হলুদ ১ চা. চামচের ১ চতুর্থাংশ। কাঁচা মরিচ ৭/৮টি ফালি করা। লবণ পরিমাণ মতো। সরিষার তেল ৩ টে. চামচ।

প্রণালি: বড় সাইজের কচি কুমড়া পাতাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। নোনা ইলিশের টুকরাগুলো ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে একটি বাটিতে রাখুন। এর ওপর পেঁয়াজ টুকরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ, হলুদ, কাঁচা মরিচ, লবণ এবং এক টে. চামচ সরিষার তেল দিয়ে হালকাভাবে মেখে নিন। এই মিশ্রণগুলো ৫ ভাগ করে একেক ভাগ একেক জোড়া কুমড়া পাতার ওপর রেখে বর্গকৃতি করে ভাঁজ করুন। খুলে না যাওয়ার জন্য অব্যবহƒত টুথপিক দিয়ে গেঁথে দিন অথবা সুতা দিয়ে বেঁধে দিন। অতপর একটি ফ্রাই পেনে ২ টে. চামচ সরিষার তেল ঢেলে ছড়িয়ে দিন এবং কুমড়া পাতাসহ মিশ্রণগুলো তেলের ওপর দিয়ে অল্প আঁচে উনুনে বসিয়ে ঢেকে দিন। ২/৩ মিনিট পর পর উল্টিয়ে দিন। এভাবে ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে দেখতে সবুজ রঙের ‘কুমড়া পাতায় মোড়ানো নোনা ইলিশ’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে