শিমের বিচিতে লইট্টা
উপকরণ:
লইট্টা শুঁটকি ৪টি
শিমের বিচি ১ কেজি
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া আধা চা-চামচ
মরিচ গুঁড়া ১ চা-চামচ
লবণ পরিমাণমতো
টমেটো ১টি
জিরা গুঁড়া আধা চা-চামচ
কাঁচামরিচ ২টি
তেল ১ টেবিল চামচ
রসুন বাটা ১ চা-চামচ এবং ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।
প্রণালি:
শিমের বিচি পানিতে ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা পর খোসা ফেলে রাখুন। শুঁটকির মাথা ফেলে টুকরা করে নিন। পরিষ্কার করে ধুয়ে রাখুন। তেলে পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে কষান। শুঁটকি দিয়ে নাড়ুন, শিমের বিচি দিয়ে নেড়ে পরিমাণমতো পনি দিয়ে ঢেকে দিতে হবে। শিমের বিচি সেদ্ধ হয়ে এলে টমেটো, কাঁচা মরিচ ও জিরা গুঁড়া দিন। ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।

















