উপকরণ:

কচুর মুখী বা ছরা ৫০০ গ্রাম

চিংড়ির শুঁটকি ২৫০ গ্রাম

পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ

রসুন বাটা ১ চা-চামচ

হলুদ গুঁড়া আধা চা-চামচ

মরিচ গুঁড়া আধা চা-চামচ

লবণ পরিমাণমতো

তেল দেড় টেবিল চামচ

টমেটো কুচি ১ টেবিল চামচ

কাঁচা মরিচ ২টি ও লেবুর রস ১ চা-চামচ।

 

প্রণালি:

চিংড়ি শুঁটকির মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে রাখুন। কচুর মুখী ছিলে টুকরা করে নিন। তেলে সব মসলা কষিয়ে চিংড়ি শুঁটকি ও মুখী দিয়ে নাড়ুন। অল্প পানি দিয়ে ঢেকে দিন। কচুর মুখী সেদ্ধ হলে কাঁচা মরিচ ফালি ও লেবুর রস দিয়ে নেড়ে নামিয়ে নিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে