সামুদ্রিক মাছ ছুরি। এটা দেখতে অনেকটা লম্বা। তাই একে ছুরি মাছ বলা হয়। আর শুকানোর পর এটা অনেক শক্ত হয়ে যায়। তবে যাই হোক এর শুটকির স্বাদ কিন্তু মজার। তাই আজ চলুন এই ছুরি শুটকির ভর্তার রেসিপি শিখে নেয়া যাক-

উপকরণ:

২ কাপ থান কুনি পাতা

৩ টা মাঝারি ছুরি শুটকি মাছ

২ টুকরা রসুন কুচি

১ টা পেঁয়াজ কুচি

২ টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া

দেড় টেবিল চামচ সরিষা তেল

লবণ পরিমাণ মতো (ছুরি শুটকিতে লবন থাকে তাই খুব কম লবন লাগবে)


প্রণালিঃ

প্রথমে শুকনা চ্যাপটা তাওয়াতে অল্প তাপে ছুরি শুটকির টুকরাগুলোকে দুই পাশ মুচমুচে করে (মুচমুচ না হলে গুঁড়া হবে না) লাল লাল না হওয়া পর্যন্ত ছেঁকতে হবে।
এখন একটা চাকু ছুরি দিয়ে ঘষে ঘষে ছেঁকা মাছের গায়ের উপরের পোঁড়া অংশ তুলে নিতে হবে। তারপর হামান দিশতাতে মাছকে গুঁড়া করতে হবে।
কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি ভাজতে হবে।।এতে অল্প তাপে শুকনা মরিচ গুঁড়া,মাছের গুঁড়া ও লবণ দিয়ে ভালভাবে নাড়তে থাকুন ২ মিনিট যাতে সব সাথে মিশে যায়।অবশেষে থান কুনিপাতা ছড়িয়ে ১ মিনিট নেড়ে ছেড়ে নামিয়ে পরিবেশন করুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে