উপকরণ :
চ্যাপা শুঁটকি ১০টি
দেশি পেঁয়াজ ১০টি
দেশি রসুন ২টি
শুকনো মরিচ ১২টি
সয়াবিন তেল সিকি কাপ
লবণ আধা চা-চামচ
প্রস্তুত প্রণালি :
শুঁটকি ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে মাথা ও আঁশ ছাড়িয়ে পেট পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শুটকির পানি নিংড়ে সব উপকরণ একসাথে মিশিয়ে পাঠায় মসৃন করে বাটতে হবে।ফ্রাইপেনে তেল গরম করে বাটা উপকরণগুলো অল্প আঁচে পাঁচ মিনিট নেড়েচেড়ে বাজতে হবে। তেল ওপরে এলে ভর্তা চুলা থেকে নামিয়ে বাটিতে পরিচ্ছন্নভাবে পরিবেশন করুন।

















