প্রস্তুত প্রণালী :
- প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিতে হবে ।
- এরপর এর ভিতর পরিমাণ মত সরিষার তেল দিয়ে দিতে হবে।
- তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।
- এবার পেয়াজ গুলো হালকা নরম করে ভেজে নিতে হবে।
- পেয়াজগুলো হালকা করে ভেজে এর ভিতর কয়েক টুকরো রসুন কুচি দিয়ে দিতে হবে।
- এখন এই দুটি উপকরণ ভালোভাবে নেড়ে দিতে হবে।
- পেয়াজ ও রসুন গুলো নরম করে ভেজে তুলে নিতে হবে।
- এরপর আবার এর ভিতর হালকা তেল দিতে হবে।
- এবার এর ভিতর কয়েকটি শুকনো ঝাল দিয়ে দিতে হবে।
- এখন তেলের সাথে মরিচগুলো নেড়ে হালকা করে ভেজে নিতে হবে।
- এরপর প্যানের ভিতর কয়েকটি ধনে পাতা দিয়ে নেড়ে ভেজে নিতে হবে।
- এখন এটাকে প্যান থেকে তুলে নিতে হবে।
- তারপর এর ভিতর হালকা তেল দিয়ে গরম করে নিতে হবে।
- এখন শুটকি মাছ গুলো হালকা ধুয়ে নিয়ে প্যান এর ভিতর দিয়ে দিতে হবে।
- এবার শুটকি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে।
- এখন ব্লেন্ডারে প্রথমে শুটকি মাছগুলো দিয়ে দিতে হবে।
- এরপর পেয়াঁজ ও রসুন এর ভাজি গুলো দিয়ে দিতে হবে।
- তারপর শুকনো ঝাল ও ধনিয়া পাতা ভাজি করা গুলো ব্লেন্ডারে দিয়ে দিতে হবে।
- এরপর ব্লেন্ডারের ভিতর স্বাদমত লবণ দিয়ে দিতে হবে।
- এখন ব্লেন্ডারের উপরের ঢাকনা দিয়ে দিতে হবে।
- এরপর এটিকে ভালো ভাবে ব্লেন্ড করে নিতে হবে।
- এটাকে কয়েকবার ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।
- এটা ভর্তা করার জন্য ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে।
- এই ব্লিন্ড যত মিহি হবে তত এটা খেতে ভালো লাগবে।
- এবার এটিকে তুলে একটা প্লেটে পরিবেশন করতে হবে।
- এটাকে সাজানোর জন্য এর পাশে কয়েকটা শুকনো ঝাল দেওয়া যেতে পারে।
- এর পাশে আর ও কয়েকটি পেয়াজ ও রসুন এর টুকরো দিয়ে দিতে হবে।
- এর উপর দিয়ে কয়েকটি ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নিতে হবে।
- এটা খেতে কিন্তু সত্যই অসাধারন। আপনার চাইলে খুব সহজে এই রেসিপিটি বা;সায় স্বল্প সময়ে করে নিতে পারবেন।

















