উপকরণ
ছুরি শুঁটকি ১টি, পাঁচ রকমের সবজি ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচা মরিচের ফালি ৬টি, লবণ আধা চা চামচ, তেল ৩ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে ছুরি শুঁটকি হালকা গরম পানিতে পরিষ্কার করে নিন।
২. এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে তাতে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৩. মসলা কষানো হলে ছুরি শুঁটকি ও সবজি দিয়ে আবার একটু কষিয়ে নিন।
৪. এবার কষানো হয়ে এলে তাতে ১ কাপ পরিমাণ পানি দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করুন।

















