জাতীয় ফল  কাঁঠাল খুব সুস্বাদু একটি ফল। এর পুষ্টিগুণেরও শেষ নেই। তবে কাঁঠালের বিচিরও  পুষ্টিগুণ কম নয়। আর কাঁঠালের বিচি প্রায় সব তরকারির সঙ্গেই মানিয়ে যায়। আর শুঁটকির সঙ্গে তো কথাই নেই। চাইলে আপনারা খুব সহজেই বাসায় রান্না করতে পারেন এই খাবার। এক নজরে দেখে নিন তাহলে। 

উপকরণ

কাঁঠালের বিচি—আধা কাপ

লইট্যা শুঁটকি মাছ—হাফ কাপ

রসুন কাটা—আধা কাপ

পেঁয়াজ কুচি—এক কাপ

রসুন বাটা—এক চা চামচ

মরিচের গুঁড়া—এক চা চামচ

হলুদ—সামান্য পরিমাণ

কাঁচামরিচ ফালি—চার থেকে পাঁচটি

তেল—আধা কাপ

লবণ—স্বাদ অনুসারে

জিরার গুঁড়া—এক চা চামচ

ধনে গুঁড়া—আধা চা চামচ

প্রণালি

প্রথমে শুঁটকি মাছ কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর কাঁঠালের বিচি ঘষে ঘষে পরিষ্কার করে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে একে একে সব মসলা দিয়ে কষিয়ে শুঁটকি ও বিচি দিয়ে কষাতে হবে। খুব ভালো করে দুবার কষিয়ে তেলের ওপর উঠলে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে