উপকরণ
প্রথম ধাপ: পেঁয়াজ ২০০ গ্রাম, আম-আদা (গ্যালেংগাল) বা আদা ২ টুকরা ও তেল ৫ টেবিল চামচ। ব্লেন্ড করে নিন।
দ্বিতীয় ধাপ: পাকা মরিচকুচি ১০০ গ্রাম, চিংড়ি শুঁটকি ৪ টেবিল চামচ ও তেল ৫ টেবিল চামচ। শুঁটকি ২০ মিনিট ভিজিয়ে ধুয়ে ব্লেন্ড করুন।
তৃতীয় ধাপ: শুকনা মরিচ ৫০ গ্রাম, তেল ৫ টেবিল চামচ। ফোটানো গরম পানিতে ২০ মিনিট শুকনা মরিচ ভিজিয়ে রেখে তেল দিয়ে ব্লেন্ড করুন।
অন্যান্য উপকরণ: পরিষ্কার চিংড়ি শুঁটকি ৫০০ গ্রাম, বরবটি ২৫০ গ্রাম (১ ইঞ্চি আকার), রোস্টেড চিংড়ি শুঁটকির গুঁড়া ২ টেবিল চামচ, চিনি ৩ টেবিল চামচ, তেঁতুলের ক্বাথ ৩০ গ্রাম, বড় পেঁয়াজ স্লাইস ১টি, পানদানপাতা ৩টি, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।
প্রণালি
প্যান বা কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ ও পালংশাকের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। আদা ও পেঁয়াজের সুন্দর গন্ধ বের হলে লাল পাকা মরিচবাটা ও চিংড়ি শুঁটকির পেস্ট দিয়ে আরও ৮ থেকে ১০ মিনিট কষিয়ে নিন। সব শেষে মরিচবাটা দিয়ে কষিয়ে নিন। ভালো করে কষানো হলে মসলায় একটা সুন্দর গন্ধ বের হবে এবং মসলা থেকে তেল ছাড়া শুরু করবে। তারপর চিংড়ি শুঁটকির গুঁড়া, চিনি, তেঁতুলের ক্বাথ ও পেঁয়াজকুচি এবং পানদান পাতা দিয়ে ১৫ মিনিট রান্না করুন। লবণ দিয়ে আরও ৬ মিনিট রান্না করুন। এবার একটি প্যানে ৪ টেবিল চামচ সাম্বাল নিয়ে তাতে বরবটি দিন। বরবটি সেদ্ধ হয়ে এলে বাকি চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে রান্না করুন। মাখা মাখা হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

















