ইলিশের নোনা ডিম কিভাবে রান্না করবেন?
*প্রথমে ডিম ভালোভাবে ধুয়ে নিন,
*তারপর নরমাল পানিতে ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন, যেন লবন বেরিয়ে যায়।
*এইবার ছাকনি দিয়ে ছেকে নিন।
*তারপর চুলাতে সরিষার/সয়াবিন তেল পরিমান মত নিয়ে পিয়াজ কুচির সাথে লাল গুড়ো মরিচ আপনার ঝাল খাওয়ার রুচি অনুযায়ী দিন,অল্প হলুদ,দিয়ে ভালোভাবে কসাইতে থাকুন, এইবার একটি মেগি ম্যাজিক মসলা দিয়ে নাড়তে থাকুন,

  • তারপর ইলিশের ডিম দিয়ে দিন (কোন প্রকার লবন দিবেন না)
    *এইবার নাড়তে নাড়তে ডিম ভেংগে দিন, নাড়তে থাকুন।
    ২০ মিনিটের মত রান্নার পর ধনে পাতা, কাচা মরিচ গোটা দিয়ে ঢেকে দিন।
    এইভাবে আপনি খুব সহজে ইলিশের নোনা ডিম রান্না করে খেতে পারেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে