লইট্ট্যা শুটকি দিয়ে কচুর লতি রান্নাটা দেশি খাবারের মধ্যে লোভনীয় একটা রেসিপি। রান্নার নামটা শুনলেই জিভে জল চলে আসে। অনেকেই সুস্বাদু করে রান্না করতে পারেন না। আজ এই রেসিপিটাই শিখে নিতে পারেন। চলুন দেখে নেয়া যাক-
উপকরণ:
কচুর লতি – আধা কেজির মত,
পেয়াজ – ২ টা মাঝারি সাইজের (কুচি করে কাটা),
রসুন কোয়া – ৮/১০টি (কুচি করে কাটা),
মরিচ – ৮টি (ফালি করে কাটা),
লবন – স্বাদ মত,
ধনিয়া গুড়া – ১ টেবিল চামুচ,
জিরা গুড়া – হাফ টেবিল চামুচ,
হলুদ – ১ টেবিল চামুচ,
শুঁটকি – ৮/১০টি (ছোট টুকরা করে কাটা)
তেল পরিমান মত।
প্রণালি:
প্রথমে প্যানে সামান্য একটু তেল দিয়ে গরম করুন। এতে শুঁটকি গুলো দিয়ে দিন। ৩ মিনিট ধরে ভাজুন।
হাল্কা ব্রাউন কালার চলে আসলেই শুঁটকি গুলো উঠিয়ে ফেলুন।
এখন একই প্যানে আরো একটু তেল দিন। কচুর লতিতে একটু তেল বেশি হলে খেতে সুস্বাদু লাগে। তেলটার মধ্যে পেয়াজ ও রসুন কুচি দিয়ে দিন। শুরু থেকেই চুলার আচটা মিডিয়ামে থাকবে। এটাকে ২/৩ মিনিট ধরে ভেজে নিন।
এখন এর মধ্যে ধনিয়া গুড়া, জিরার গুড়া এবং হলুদ দিন। এবার কচুর লতিগুলো দিয়ে দিন। সুন্দর ভাবে মসলা গুলোর সঙ্গে মিশিয়ে নিন। এরমধ্যে মরিচগুলো দিয়ে দিন।
লবন দিন। এবার একটু ভালো ভাবে মিশিয়ে নিন। খুবিই সামান্য একটু পানি দিন। এখন এটা ৪/৫ মিনিটের জন্য ঢেকে দিন।
খুব সাবধানে নেড়ে দিন কারণ বেশি নাড়লে কচুর লতিগুলো ভেঙ্গে যাবে। এবার এর মধ্যে শুঁটকি গুলো দিন। সামান্য একটু লবণ দিয়ে দিন।
এখন শুঁটকিগুলোসহ কচুর লতি সুন্দরভাবে মাখায় নিন। এখন আবার একটু পানি দিন।
এখন ঢেকে দিন। ৫/৭ মিনিট মিডিয়াম আচে এটাকে রান্না করুন। আর এর মধ্যে আপনারা অবশ্যই লবণটা চেক করে নিবেন।
এ সময়ের মধ্যে শুঁটকিটাও সিদ্ধ হয়ে যাবে। তেলটাও উপরে ভেসে উঠবে। তার মানে রান্নাটা কমপ্লিট।
তো তৈরি হয়ে গেলো লইট্টা শুঁটকি দিয়ে কচুর লতির চর্চরী। রেসিপিটা গরম ভাত আর লেবু দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগবে।

















