শুটকি আমাদের অনেকের কাছে খুব প্রিয় খাবার। বাংলাদেশে অঞ্চলভেদে শুটকির অনেক রকম রান্না আছে। আজ থাকছে চিংড়ি শুঁটকির ভর্তা রেসিপি।
উপকরণ:
- চিংড়ি শুঁটকি ১ কাপ
- নারকেল বাটা আধা কাপ
- শুকনা মরিচ ১০/১২টা
- লবণ স্বাদমতো
- পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
- ধনে পাতা কুচি ২ টেবল চামচ
প্রণালি: শুকনা মরিচ টেলে বেটে নিতে হবে। শুঁটকি টেলে বেটে নিন সঙ্গে বাটা নারকেল, লবণ, মরিচ, পেঁয়াজ কুচি ও ধনে পাতা দিয়ে মেখে ভর্তা তৈরি করে পরিবেশন।

















