শুঁটকি মাছের মুখরোচক খাবার বাঙালির প্রিয় তালিকায় রয়েছে। একেক অঞ্চলে শুঁটকির একেক ধরনের খাবারের চলও আছে। বাংলাদেশের পাঁচটি অঞ্চলে শুঁটকি মাছ রান্নার প্রণালি থাকছে আজ। (নোয়াখালী
উপকরণ: কাচকি মাছের শুঁটকি আধা কাপ, কোরানো নারকেল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ২টা ও লবণ সামান্য।
প্রণালি: শুঁটকি, শুকনা মরিচ ও পেঁয়াজ টেলে নিতে হবে। শুঁটকি, পেঁয়াজ ও শুকনা মরিচ বেটে নিন। নারকেল বেটে একসঙ্গে মেশান, পরিমাণমতো লবণ দিয়ে মেখে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

















