ট্রগ্রামের খুব মজাদার শুঁটকি ও মাছের এই পদের নাম দোমাছা। শীতকালে  দুপুরে ধোঁয়া উঠা গরম গরম ভাতের সাথে এই দোমাছা খেতে কিন্তু দারুণ মজা। তাহলে দেখে নিন, চট্রগ্রামের  মজাদার দোমাছা তৈরির পুরো প্রণালী।

উপকরণ :
১. ছুরি মাছের শুঁটকি ১ কাপ
২. কোরাল চিংড়ি মাছ ১ কাপ
৩. পেঁয়াজকুচি ১ টেবিল চামচ
৪. রসুনবাটা ১ চা-চামচ
৫. গোটা রসুন কোয়া ৭-৮টি
৬. পেঁয়াজবাটা ১ চা-চামচ
৭. টমেটোকুচি ১ টেবিল চামচ
৮. তেল ২ টেবিল চামচ
৯. হলুদগুঁড়া আধা চা-চামচ
১০. মরিচগুঁড়া দেড় চা-চামচ
১১. লবণ পরিমাণমতো
১২. কাঁচা মরিচ ফালি ৫-৬টা
১৩. ধনিয়াপাতাকুচি ১ টেবিল চামচ।

প্রণালি :
> ছুরি মাছের শুঁটকি টুকরা করে গরম পানিতে ভিজিয়ে রাখুন। নরম হলে ভেতরের কাটা বেছে নিন। চিংড়ি মাছের মাথা ফেলে ধুয়ে রাখুন। অথবা কোরাল মাছ নিলে ছোট ছোট করে কেটে তেলে পেঁয়াজ অল্প ভেজে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, রসুনবাটা, পেঁয়াজবাটা, লবণ ও টমেটোকুচি দিয়ে কষান। এবার শুঁটকি দিয়ে নাড়ুন। চিংড়ি অথবা কোরাল মাছের টুকরা ঢেলে কষান। অল্প পানি দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর কাঁচা মরিচ ও ধনিয়াপাতাকুচি দিয়ে নামিয়ে নিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে